যখন খালেক ও মালেক আল্লাহ রব্বুল আলামীন পৃথিবীতে এমন এক মাখলুক সৃষ্টি করতে ইচ্ছা করলেন-যারা অন্যান্য মাখলুকের ন্যায় আব্দে-মহজ বা নিছক দাস হিসেবে কেবলমাত্র আওয়ামেরে তাকবীনিয়ার মধ্যে দাখিল থাকবে না বরং তারা আহকামে তাকলীফিয়ারও দায়িত্বভার গ্রহণকারী হবে, তখন তিনি ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন:
اِنِّي جَاعِلٌ فِي الْاَرْضِ خَلِيفَةً - (سورة البقرة :٢٠(
অর্থাৎ-'আমি পৃথিবীতে খলীফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই।'
(সূরা বাক্বারাঃ ৩০) অর্থাৎ, আমি পৃথিবীতে এমন এক মাখলুক পয়দা করতে চাই-যারা তোমাদের মত কেবলমাত্র আওয়ামেরে তাকবীনিয়ার দ্বারাই পরিচালিত হবে না বরং তাদেরকে আহকামে তাকলীফিয়ার জিম্মাদার বানানো হবে।
ফেরেস্তারা বললেন:
اَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ -) سورة البقرة : ٣٠(
ভাবার্থঃ 'আয় খোদা! আহকামে তাকলীফিয়ার জিম্মাদার করে যে মাখলুককে আপনি দুনিয়ায় প্রেরণ করবেন, তারা স্বাধীন ক্ষমতার অধিকারী হয়ে অবশ্যই দুনিয়ায় স্বেচ্ছাচারী হয়ে যাবে, ফেতনা-ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে; আপনার গুণকীর্তনের জন্য তো আমরাই যথেষ্ট। আমরা তো সর্বদাই এই কাজে মশগুল রয়েছি এবং যেহেতু আমরা আওয়ামেরে তাকবীনিয়ার অধীন, কাজেই আমাদের দ্বারা আপনার নাফরমানীর আদৌ সম্ভাবনা নেই।' ফেরেশ্তাদের জওয়াবে আল্লাহ তায়ালা বললেনঃ اِنِّيْ أَعْلَمُ - مَا لَا تَعْلَمُونَ 'নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জান না।'(সূরা বাক্বারাঃ ৩০)
অর্থাৎ-ইনসান সৃষ্টির মধ্যে যে নিগূঢ় রহস্য রয়েছে তা তোমাদের জানা নাই বলেই তোমরা এইরূপ বলছ। প্রকৃতপ্রস্তাবে ইনসান সৃষ্টির মধ্যে আমার এক বিরাট রহস্য নিহিত রয়েছে, তা এই যে; আমার বহু সেফাতের এযহার (অর্থাৎ গুণাবলীর প্রকাশ) এই ধরনের এক মাখলুক সৃষ্টির উপর নির্ভরশীল। অতএব, আমার ঐ সকল গুণাবলীর এযহারের জন্য এই ধরনের এক মাখলুক সৃষ্টি করা একান্ত দরকার। ফেরেস্তাগণ ভুল উপলব্ধি করে আরয করলেন:
سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ - (سورة بقرة : ٣٢(
অর্থাৎ-'হে খোদা! আমরা আপনার নিষ্কলুষতা বর্ণনা করতেছি, আমাদেরকে আপনি যতটুকু সীমাবদ্ধ জ্ঞান দান করেছেন, তার চেয়ে অধিক জ্ঞান আমাদের নেই। অনন্ত অসীম জ্ঞান ও প্রকৃত তত্ত্বজ্ঞানের অধিকারী একমাত্র আপনিই।' (সূরা বাকারাঃ ৩২)
(সূত্র : তামীরে আখলাক: ৬ষ্ঠ মুদ্রণ, পৃষ্ঠা: ১৯;২০)
মন্তব্য (0)
মন্তব্য লিখুন
এখনও কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!